1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ভোটাধিকার ও সচেতনতা বৃদ্ধিতে চিতলমারীতে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:২২|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

ভোটাধিকার ও সচেতনতা বৃদ্ধিতে চিতলমারীতে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে এক ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বৈঠকটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন। তিনি তার বক্তব্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সাধারণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে নির্বাচনকালীন আচরণবিধি এবং ভোটারদের নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব শেখ। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে প্রতিটি নাগরিকের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে নিজের মতামত প্রকাশের আহ্বান জানানো হয় এই সভা থেকে।

চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৬৩টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং সর্বস্তরের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি একটি জনসমাবেশে পরিণত হয়। বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের নিজ নিজ এলাকার ভোটারদের মধ্যে নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া জেলা তথ্য অফিসের পক্ষ থেকে নির্বাচনি প্রচারপত্র ও সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়। এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনকে ঘিরে ইতিবাচক সাড়া ও আগ্রহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

More News Of This Category
© All rights reserved © 2025