1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা-৪ আসনকে আধুনিক মৎস্য শিল্প কেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার আজিজুল বারী হেলালের - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১১:১১|
শিরোনামঃ
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা।

খুলনা-৪ আসনকে আধুনিক মৎস্য শিল্প কেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার আজিজুল বারী হেলালের

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার বিশাল মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে খুলনা-৪ আসনকে দেশের প্রধান মৎস্য উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং ওই আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। মঙ্গলবার সকালে রূপসার চর রূপসা এলাকায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টস অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পরবর্তী নির্বাচনী সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই অঞ্চলের নদী ও জলাশয়গুলো মৎস্য খাতের এক অফুরন্ত সম্ভাবনার দুয়ার। বিএনপি সরকার গঠন করলে আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থার মাধ্যমে এই শিল্পে নতুন প্রাণের সঞ্চার করা হবে।

আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে মৎস্য শিল্পের বর্তমান সংকটের কথা উল্লেখ করে বলেন, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে এই সম্ভাবনাময় খাতটি আজ ধ্বংসের মুখে। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় এলে মাছের উৎপাদন বহুগুণ বাড়ানোর পাশাপাশি এই খাতকে বৈশ্বিক মানে উন্নীত করা হবে। বিএফএফইএ-এর ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বিএফএফইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম জহিরসহ মৎস্য খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন। বক্তারা এই খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী ও বাস্তবমুখী নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রহিমনগর ও জাবুসা এলাকায় আয়োজিত পৃথক আলোচনা সভায় হেলাল খুলনার রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করার ঘোষণা দেন। তিনি রূপসাকে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, অতীতে যারা সাধারণ মানুষের ওপর আঘাত করেছে, তাদের ক্ষমা করে দিতে হবে। ক্ষমা ও ভালোবাসার মাধ্যমেই রূপসার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ উন্নত এলাকা গড়া সম্ভব। তিনি স্পষ্ট জানিয়ে দেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই।

বিকেলে রহিমনগর এলাকায় খুলনা জেলা কৃষকদল আয়োজিত অপর এক দোয়া মাহফিল ও নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন এই বিএনপি নেতা। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএফএফইএ-এর পরিচালকবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রতিটি সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের বিজয় এবং একটি গণতান্ত্রিক ও কর্মসংস্থানমুখী সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

More News Of This Category
© All rights reserved © 2025