1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যা মামলার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের আমৃত্যু কারাদণ্ড - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:১২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যা মামলার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই ঐতিহাসিক রায় প্রদান করেন। রায়ে পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন—বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ। তাদের মধ্যে তফসির শেখ ও কিবরিয়া আল কাজী বর্তমানে পলাতক রয়েছেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলীমুজ্জামান বিটু এবং প্রিন্স খাঁ। এছাড়া ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের পাশাপাশি আদালত দু’জন অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার কার্যক্রম গোপালগঞ্জ শিশু আদালতে চলমান থাকার কথা জানান এবং একজন আসামি বিচার চলাকালীন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকেই নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মৌলভীপাড়ায় পুলিশি টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে নৃশংস হামলার শিকার হন সাইদুর রহমান বাসু। একদল সশস্ত্র হামলাকারী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৬ সালের জুলাই মাসে ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হযরত আলী। গোপালগঞ্জ দায়রা জজ আদালতে বিচার শুরু হলেও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০১৮ সালে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তরিত করা হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত এই রায়ে নিহতের পরিবার ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার করে এই সাজা কার্যকর করার দাবি জানিয়েছেন। নিহতের স্বজনরা জানান, এই রায়ের মাধ্যমে দীর্ঘ এক দশকের বিচারহীনতার আক্ষেপ ঘুচেছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে, বিবাদী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, অপরাধের গুরুত্ব বিবেচনায় উচ্চ আদালতেও এই দণ্ড বহাল থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025