1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মোরেলগঞ্জে শোকের ছায়া: না ফেরার দেশে ফ্রন্ট লাইন ডিফেন্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:২২|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

মোরেলগঞ্জে শোকের ছায়া: না ফেরার দেশে ফ্রন্ট লাইন ডিফেন্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে শোকের আবহ বিরাজ করছে। অত্র অঞ্চলের গর্ব, মহান স্বাধীনতার সূর্য সন্তান এবং সম্মুখ সমরের নির্ভীক যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার আর নেই। আজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন। তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে বরইতলা গ্রামসহ পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

১৯৭১ সালের অগ্নিঝরা দিনগুলোতে মাতৃভূমির টানে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন আব্দুর রাজ্জাক হাওলাদার। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি একজন ফ্রন্ট লাইন ডিফেন্ডার হিসেবে সাহসিকতার সাথে লড়াই করেছেন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশের লাল-সবুজ পতাকা ছিনিয়ে আনতে তাঁর অবদান চিরস্মরণীয়। যুদ্ধ পরবর্তী জীবনেও তিনি একজন আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে সমাজে সমাদৃত ছিলেন। তাঁর বীরত্বগাথা ও নীতিবান জীবন আজও স্থানীয়দের এবং তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণা হয়ে আছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর সহযোদ্ধারা তাকে একজন অকুতোভয় ও ত্যাগী মুক্তিযোদ্ধা হিসেবে স্মরণ করে বলেন, দেশ এক প্রকৃত দেশপ্রেমিককে হারাল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলে তাঁর পারলৌকিক শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ের প্রস্তুতিসহ জানাজার সময়সূচী নির্ধারণে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আন্তরিকভাবে যুক্ত রয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025