
ঢালিউড সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি নাঈম–শাবনাজের সংসারে যুক্ত হয়েছে নতুন আনন্দের বার্তা। তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় শশুর-শাশুড়ি হলেন এই তারকা দম্পতি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় ঘরোয়া পরিবেশে মাহাদিয়ার বিয়ের আয়োজন করা হয়। তার স্বামীর নাম ইহসান মনসুর চৌধুরী। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ইহসান মনসুর চৌধুরী বর্তমানে সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।
একসময় ঢালিউড সিনেমায় দর্শকপ্রিয় ও সফল জুটি হিসেবে নাঈম–শাবনাজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে দীর্ঘদিন ধরেই তারা অভিনয়জগৎ থেকে দূরে রয়েছেন। বর্তমানে পারিবারিক জীবন নিয়েই সময় কাটাচ্ছেন এই দম্পতি।
মেয়ের বিয়ের মাধ্যমে পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়ায় নাঈম–শাবনাজ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের মধ্যে বিরাজ করছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।