1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জাতীয় সংসদ নির্বাচনে কোনো সংশয় নেই — খুলনায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:১৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

জাতীয় সংসদ নির্বাচনে কোনো সংশয় নেই — খুলনায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই।
বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। নির্বাচন দিবসসহ আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন-পরবর্তী সময়েও কোনো ধরনের সহিংসতা ঘটবে না।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে—
এক লাখ সেনাবাহিনী সদস্য
পাঁচ হাজার নৌবাহিনী
চার হাজার কোস্টগার্ড
সাড়ে তিন হাজার নেভি সদস্য
এক লাখ ৫০ হাজার পুলিশ
৩৭ হাজার বিজিবি
নয় হাজার র‌্যাব সদস্য
এবং পাঁচ লক্ষাধিক আনসার সদস্য
প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, সাংবাদিকরা সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছেন। দেশের স্বার্থে সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিভ্রান্তিকর বা মিথ্যা সংবাদ অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025