1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জনগণের সরকার প্রতিষ্ঠায় ভোটের বিপ্লব ঘটবে খুলনায়: নজরুল ইসলাম মঞ্জু - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৫৬|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

জনগণের সরকার প্রতিষ্ঠায় ভোটের বিপ্লব ঘটবে খুলনায়: নজরুল ইসলাম মঞ্জু

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী ট্রেন এখন গন্তব্য তথা স্টেশনের অতি সন্নিকটে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচনকে ঘিরে এদেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা আকাশচুম্বী। একটি দীর্ঘ সময় ভোটহীন এবং ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবারের নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি দৃঢ়তার সাথে ব্যক্ত করেন যে, আসন্ন এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ কার্যকর হবে এবং সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। রোববার মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আশাবাদ ব্যক্ত করেন।

নজরুল ইসলাম মঞ্জু তার বক্তব্যে উল্লেখ করেন, খুলনার প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে বিএনপি একটি গণমানুষের দল এবং জনগণের আমানত রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সম্মিলিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নেতাকর্মীরা মাঠে নেমেছে। খুলনার মানুষ ঐতিহাসিকভাবেই জাতীয়তাবাদী আদর্শের অনুসারী এবং এই অঞ্চলকে বিএনপির অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। অতীতের মতো এবারও ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি নিরঙ্কুশ বিজয় উপহার দেবেন বলে তিনি বিশ্বাস করেন।

নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করে মঞ্জু জানান, এবারের জয় হবে মূলত একটি ‘ভোট বিপ্লব’। এই বিজয়ের মধ্য দিয়ে খুলনা অঞ্চলে শিল্পায়ন, ব্যবসায়ীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা হবে। বিশেষ করে তরুণ সমাজের বেকারত্ব দূর করতে কারিগরি প্রশিক্ষণ ও বিশেষ কর্মসংস্থান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে খুলনায় কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি বা টেন্ডারবাজির স্থান হবে না। আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতির মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে প্রতিটি নাগরিক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে।

গণসংযোগ চলাকালীন নজরুল ইসলাম মঞ্জুর সাথে মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান মুরাদ এবং ইকবাল হোসেন খোকনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন। নেতৃবৃন্দ খুলনার প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের আগামী নির্বাচনে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

More News Of This Category
© All rights reserved © 2025