1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ভোটকেন্দ্র পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, উদ্ধার করল সেনাবাহিনী - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৩|
শিরোনামঃ
সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা।

ভোটকেন্দ্র পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, উদ্ধার করল সেনাবাহিনী

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে শাহজাহানপুর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বেলা ১২টার দিকে তিনি যখন ওই কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ একদল যুবক তাঁর ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি বক্তব্য দেওয়া শুরু করলে সেখানে উপস্থিত মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে পরিবেশ অশান্ত করে তোলেন। একপর্যায়ে স্লোগানধারীরা তাঁকে ধাওয়া করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে সেখানে মোতায়েন থাকা সেনাবাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করেন। বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুরক্ষিতভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সেনাসদস্যদের তড়িৎ পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনের ভোটারদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সরাসরি অভিযোগ করেন যে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ‘সন্ত্রাসী বাহিনী’ কেন্দ্রে ভোট ডাকাতি করছে এবং প্রশাসনের সামনেই তাঁর ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ প্রয়োজন। তবে তাঁর এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার এই ঘটনাটি ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এক নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের দিন এমন সহিংসতা সাধারণ ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে কাউকে ছাড় দেওয়া হবে না। রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ আশেপাশের এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি এখন সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025