1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:১৭|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জানান। তিনি ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং উভয় নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন।
জানা যায়, ইতিবাচক রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে তারেক রহমান জামায়াত আমিরের বাসভবনে যান। সেখানে তারা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান তারেক রহমানের এ আগমনকে জাতীয় রাজনীতির জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “তারেক রহমানের এই আগমনকে আমি স্বাগত জানাই। সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রত্যাশা করি।”
রাজনৈতিক অঙ্গনে এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যৎ রাজনীতিতে পারস্পরিক সমঝোতা ও ইতিবাচক ধারার ইঙ্গিত বহন করতে পারে।

More News Of This Category
© All rights reserved © 2025