1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
গণতন্ত্রের নতুন সূর্যোদয়: প্রধান উপদেষ্টার বিদায় ও তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অপেক্ষা - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

গণতন্ত্রের নতুন সূর্যোদয়: প্রধান উপদেষ্টার বিদায় ও তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অপেক্ষা

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে জননির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী বিএনপি সরকার। নতুন সরকারের আগমণী বার্তায় যখন সারা দেশ মুখরিত, ঠিক তখনই নিজ কার্যালয়ের সহকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এক আবেগঘন পরিবেশে তিনি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে সমাপনী ভাষণ প্রদান করেন এবং সকলের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়ে কর্মজীবনের এই বিশেষ অধ্যায়টির ইতি টানেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই বিদায়ী আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট এক ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের আওয়ামী লীগ শাসনের পতন ঘটলে ৮ আগস্ট রাষ্ট্র মেরামতের কঠিন দায়িত্ব কাঁধে নিয়েছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেড় বছরের এই যাত্রায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে অবশেষে গত ১২ ফেব্রুয়ারি একটি সফল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে সক্ষম হয় তার সরকার। সেই নির্বাচনে জনগণের বিপুল জনসমর্থন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া শুরু হয়, যার চূড়ান্ত রূপ পরিগ্রহ করবে আগামীকালকের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, আগামীকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকেই শুরু হবে নতুন প্রশাসনের আনুষ্ঠানিকতা। এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এরপর বিকেলের মাহেন্দ্রক্ষণে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। উল্লেখ্য যে, নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করার আগ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী নতুন সরকার দায়িত্ব বুঝে নেওয়ার সাথে সাথেই বর্তমান উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। ড. ইউনূসের এই বিদায়ী ভাষণ এবং ফটোসেশন মূলত একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025