বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেছেন।
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে এ আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন, তথ্যভান্ডার সমন্বয় এবং সার্বিক তদারকি কাঠামো নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
▪️ছবি: পিএম অফিস