কেএমপি'র হরিণটানা থানা পুলিশ গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১.৪৫ ঘটিকায় কৈয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে কৈয়া বাজার বিল্লাল ভল্কানাইজিং এর সামনে থেকে মাদক কারবারি মিলন মাল (৩৮),কে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।