1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী ও কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন মনিরুজ্জামান মনির (দৈনিক যশোর বার্তা), গোলাম কিবরিয়া তুহিন (জে এ টিভি TV-19), রাজিব হুমায়ূন রাজু (আজকের খবর ও চেয়ারম্যান বিডি নিউজ), গাজী যুবায়ের আলম (খবর প্রতিদিন), মোসলেহ উদ্দিন তুহিন (দৈনিক খুলনাঞ্চল), মীর ফারুক হোসেন (খবর প্রতিদিন), ইরানী পারভীন (স্বাধীন চেতা), মোঃ বদরুজ্জামান খাকী (দৈনিক ভোরের চেতনা), মোঃ খায়রুজ্জামান মঈন (বিডি নিউজ), মনিরা বেগম, মারুফা বেগম, এস এম শামীম, আতিক গোলদার, মোঃ সেলিম রেজা ও আলী ইমরোজসহ আরও অনেকে। শহীদ বেদীতে ফুল অর্পণের আগে মাইকে ঘোষণা দিয়ে খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি প্রদানের বিষয়টি জানানো হয়। পরে মাতৃভাষা দিবস উপলক্ষে স্থাপিত গণস্বাক্ষর বোর্ডে খুলনা মফস্বল প্রেসক্লাবের নামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা বার্তা লিখে স্বাক্ষর করেন নেতৃবৃন্দ। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে উপস্থিত সাংবাদিকরা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সঠিক ভাষাচর্চায় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব আরও বেশি। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই তারা পেশাগত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। - khulnarprotichchobi
Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ণ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী ও কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন মনিরুজ্জামান মনির (দৈনিক যশোর বার্তা), গোলাম কিবরিয়া তুহিন (জে এ টিভি TV-19), রাজিব হুমায়ূন রাজু (আজকের খবর ও চেয়ারম্যান বিডি নিউজ), গাজী যুবায়ের আলম (খবর প্রতিদিন), মোসলেহ উদ্দিন তুহিন (দৈনিক খুলনাঞ্চল), মীর ফারুক হোসেন (খবর প্রতিদিন), ইরানী পারভীন (স্বাধীন চেতা), মোঃ বদরুজ্জামান খাকী (দৈনিক ভোরের চেতনা), মোঃ খায়রুজ্জামান মঈন (বিডি নিউজ), মনিরা বেগম, মারুফা বেগম, এস এম শামীম, আতিক গোলদার, মোঃ সেলিম রেজা ও আলী ইমরোজসহ আরও অনেকে। শহীদ বেদীতে ফুল অর্পণের আগে মাইকে ঘোষণা দিয়ে খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি প্রদানের বিষয়টি জানানো হয়। পরে মাতৃভাষা দিবস উপলক্ষে স্থাপিত গণস্বাক্ষর বোর্ডে খুলনা মফস্বল প্রেসক্লাবের নামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা বার্তা লিখে স্বাক্ষর করেন নেতৃবৃন্দ। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে উপস্থিত সাংবাদিকরা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সঠিক ভাষাচর্চায় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব আরও বেশি। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই তারা পেশাগত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।