1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১০:০৪|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
জানা গেছে, নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে মেয়রের সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। সিটি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং চলমান কার্যক্রম তদারকির দায়িত্ব তার ওপর ন্যস্ত থাকবে।
এ ছাড়া কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়ের বিষয়গুলোও তিনি দেখভাল করবেন। স্থানীয় সরকার বিভাগের অধীনে থেকে তিনি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের অংশ হিসেবেই খুলনা সিটি কর্পোরেশনে এ পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং নাগরিক সেবা স্বাভাবিক রাখতে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

More News Of This Category
© All rights reserved © 2025