খুলনা নগরীর বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ পরিদর্শন করেছেন খুলনা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় ব্যবসায়ীরা তাদের আর্থিক ক্ষতি ও পুনর্বাসন সংক্রান্ত উদ্বেগের কথা তুলে ধরেন।
সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের নির্দেশ দেন।
তিনি বলেন, “দুর্যোগের এ সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিলেও দ্রুত সহায়তার আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরে আসে।