
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ শফিকুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খুলনা এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি খুলনা বিভাগের নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জি এম মুজিবর রহমান। স্বাগত বক্তব্য দেন খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী দপ্তর ও খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী জি এম সাহাবুদ্দিন, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান, যশোরের নির্বাহী প্রকৌশলী আহম্মেদ মাহাবুবুর রহমান, মাগুরার নির্বাহী প্রকৌশলী আ ন ম ওহিদুজ্জামান, নড়াইলের নির্বাহী প্রকৌশলী ইকরামুল কবিরসহ বিভিন্ন জেলার কর্মকর্তা।
এছাড়া উপস্থিত ছিলেন খুলনার সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা, বটিয়াঘাটা উপজেলা প্রকৌশলী গৌতম মন্ডল, দাকোপ উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, রূপসা উপজেলা প্রকৌশলী শোভন কুমার বিশ্বাস, তেরখাদা উপজেলা প্রকৌশলী ফাস্কর্য মৃধা, ফুলতলা উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তাহের সাইফুল কামাল, কয়রা উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, পাইকগাছা উপজেলা প্রকৌশলী শাফিন শোহেব এবং খুলনা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর কবির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা বাবলু, মোঃ আজগর আলী খান, এস এম সালাউদ্দীন, আলমগীর ফকির, শেখ মেহেদী হাসান, রকিব খান প্রমুখ।
বক্তারা সৈয়দ শফিকুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও পেশাগত অবদানের কথা তুলে ধরে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষে তাঁর সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।