1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:২৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

গভীর শ্রদ্ধা, নীরবতা আর বিউগলের করুণ সুরে পালিত হলো ‘জাতীয় শহীদ সেনা দিবস’। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানান মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দু’জনেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় সম্মান প্রদর্শন করে। বিউগলে বেজে ওঠে হৃদয়বিদারক সুর—যেন স্মরণ করিয়ে দেয় আত্মোৎসর্গের অমলিন ইতিহাস।
এর আগে সকাল ১০টার দিকে কবরস্থানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পর সেখানে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। পরে তাঁরা শহীদ সেনা কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যরা শহীদদের প্রতি ফুল দিয়ে সম্মান জানান।
জাতীয় শহীদ সেনা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি জাতির কাছে আত্মত্যাগের চিরন্তন আহ্বান। দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়।

More News Of This Category
© All rights reserved © 2025