1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মো. জোয়াহেরুল ইসলাম। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৫৩|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মো. জোয়াহেরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম (৭০)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।
শেষ পর্যন্ত শুক্রবার তিনি মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
শুক্রবার রাতে মরদেহ হাসপাতালেই রাখা হয়
পরদিন ভোরে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়া হবে।
প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম চিকিৎসা ও ব্যক্তিগত কারণে ভারতে যান।
তিনি কলকাতার নিউটাউন এলাকায় বসবাস করছিলেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে গিয়ে তার সঙ্গে যোগ দেন। পরিবার-পরিজনসহ সেখানেই অবস্থান করছিলেন তিনি।
রাজনৈতিক জীবনে মো. জোয়াহেরুল ইসলাম দীর্ঘদিন স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।জেলা ও তৃণমূল রাজনীতিতে তার প্রভাব ও ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তার মৃত্যুতে আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025