খুলনার গণমানুষের নেতা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এই প্রথমবারের মতো খুলনা নগর ভবনের মেয়রের ফলকে তার নাম যুক্ত হলো।
রাজনৈতিক অঙ্গনে বহু বছর ধরে সক্রিয় থাকা এই প্রবীণ নেতার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। নগরবাসীর প্রত্যাশা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি এই দায়িত্বে আসীন হচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জানা গেছে, আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসবেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।
খুলনার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
খুলনাবাসীর পক্ষ থেকে গণমানুষের এই নেতাকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।