চিত্রনায়ক আলভীর স্ত্রী আজ দুপুরে নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় শোবিজ অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে নায়িকা তিথির নাম জড়িয়ে পরকিয়ার গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।
দীর্ঘদিন ধরেই নায়ক আলভী ও নায়িকা তিথির সম্পর্ক নিয়ে নাট্য অঙ্গনে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয় গতকাল, যখন আলভী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিথিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিকে জানা গেছে, দুই দিন আগে আলভী ও তিথি একসঙ্গে নেপালে একটি নাটকের শুটিংয়ে গেছেন।
ইন্ডাস্ট্রির একাধিক সূত্র দাবি করছে, আলভীর স্ত্রী তিথির সঙ্গে তার কাজ করা পছন্দ করতেন না। এমনকি বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তিও ছিল বলে অনেকে মন্তব্য করছেন। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও পাওয়া যায়নি।
স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তিনি দ্রুত দেশে ফিরে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু পরিষ্কার করবেন।
তবে এই আত্মহত্যার পেছনে পরকিয়ার সন্দেহ কতটা ভূমিকা রেখেছে, তা এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।