৭১ টেলিভিশন খুলনার সাবেক ব্যুরো প্রধান, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও খুলনা প্রেসক্লাবের সদস্য রকিব উদ্দিন পান্নু হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) পরানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
রকিব উদ্দিন পান্নুর অসুস্থতার খবরে খুলনার সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ীরা তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।