1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জামায়তের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান। - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৩২|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

জামায়তের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
Spread the love

ঢাকা-১৪ আসনের এমপির নতুন দায়িত্ব
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতিতে ভূমিকা
পোস্টে জানানো হয়েছে, নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার আরমান এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব পালন করবেন।
দলের কূটনৈতিক যোগাযোগ, আন্তর্জাতিক ফোরামে অবস্থান তুলে ধরা এবং বৈদেশিক নীতিগত পরামর্শ প্রদানে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানানো হয়েছে।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে নতুন এই দায়িত্ব পাওয়ায় সামাজিক মাধ্যমে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভকামনায় সিক্ত হচ্ছেন ব্যারিস্টার আরমান।
দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।

More News Of This Category
© All rights reserved © 2025