1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে ধরা সেই পুলিশ পরিদর্শককে কেএমপি কমিশনারের পুরস্কার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:১৫|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে ধরা সেই পুলিশ পরিদর্শককে কেএমপি কমিশনারের পুরস্কার

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীর ব্যস্ততম এলাকা ডাকবাংলা মোড়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতারের অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলমকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাহসী এই পুলিশ কর্মকর্তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে কমিশনারের পাশাপাশি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত নিজের জীবন বাজি রেখে জননিরাপত্তা নিশ্চিত করায় এবং অপরাধীকে পালিয়ে যাওয়ার সুযোগ না দেওয়ায় এই পুলিশ কর্মকর্তার ভূয়সী প্রশংসা করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ মার্চ বুধবার রাত ৯টার দিকে ডাকবাংলা মোড় সংলগ্ন বাটা শোরুমের সামনে মাসুম বিল্লাহ (৪৭) নামে এক ব্যক্তিকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পিস্তল দিয়ে গুলি চালিয়ে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সেখানে কর্তব্যরত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম। পরিস্থিতি বুঝতে পেরে তিনি মুহূর্তের মধ্যে সাহসিকতার পরিচয় দেন এবং সাধারণ মানুষের সহযোগিতায় ধাওয়া করে অশোক ঘোষ (৩৮) নামে এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তলসহ ধরে ফেলতে সক্ষম হন। জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ অপরাধীকে তাৎক্ষণিকভাবে অস্ত্রসহ গ্রেফতার করা পুলিশের কর্মতৎপরতা ও সাহসের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কেএমপি কমিশনার জানান, মাহমুদ আলমের এই বীরত্বপূর্ণ ভূমিকা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করেছে। সন্ত্রাস দমনে পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মনে নিরাপত্তার আস্থা আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য যে, এই হত্যাকাণ্ডের পর অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে পারায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন বর্তমানে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই অপরাধের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার অভিযান অব্যাহত রেখেছে।

More News Of This Category
© All rights reserved © 2025