পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনায় মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মানবকল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি ইউলাদ রানা ও সাধারণ সম্পাদক ফাহাদ খান সৈকত।
আয়োজনে উপস্থিত ছিলেন গোলাম রব্বানী ভুঁইয়া, সেকেন্দার খান বাবু, হেমন্ত সরকারসহ খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া সংগঠনের সহসভাপতি সোহাগ, সহ-সাধারণ সম্পাদক সাগর, এবি রনি, সুজন,রিপন, সাংগঠনিক সম্পাদক শাহআলম, সাংকৃতিক সম্পাদক ইউনুস মিয়া, সম্পাদক মিলন, অর্থ সম্পাদক পারভেজ, মনির, রুবেল, ফিরোজ রনি, আলামিন, এবং মহিলা সম্পাদিকা তুলি উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। এ আয়োজনটি খুলনার শিল্পীদের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়।