প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
চাঁদাবাজির তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রি
-
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ প্রেক্ষিতে চাঁদাবাজির বিস্তারিত তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রি।
সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায় ও দখলবাজির অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার পর ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের বিশেষ শাখাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন। সম্ভাব্য চাঁদাবাজি চক্র, সংশ্লিষ্ট ব্যক্তি ও ঘটনার তথ্য সংগ্রহ করে দ্রুত প্রতিবেদন প্রস্তুত করার কাজ চলছে।
সূত্র আরও জানায়, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি বন্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই আশা করছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের চাঁদাবাজির সমস্যার সমাধান হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫