1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার হোটেল কক্ষে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:০৪|
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

খুলনার হোটেল কক্ষে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Spread the love

খুলনা নগরীর একটি হোটেল কক্ষ থেকে জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে খুলনা থানাধীন সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত জীবন কুন্ডু নগরীর লবনচরা থানার রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুন্ডুর ছেলে। তিনি খুলনার আক্তার চেম্বার এলাকায় টেইলার্সের ব্যবসা করতেন। মাঝে মাঝে তিনি নিজের বাড়ির পাশাপাশি ওই হোটেলেও অবস্থান করতেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপান করে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025