1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
না ফেরার দেশে অভিনেতা শামস সুমন - khulnarprotichchobi
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৩৫|
শিরোনামঃ
ভালোবাসার জয়: স্বামী ড্রাইভার, স্ত্রী হেলপার—একসাথে পথে জীবন সংগ্রাম জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্তের অভিযোগ, রাজপথে থাকার হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির ফকির লালন শাহের আখড়াবাড়ি: লোকজ সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য বাতিঘর মাথায় সামান্য আঘাতও হতে পারে প্রাণঘাতী: ‘সাবডিউরাল হেমাটোমা’ নিয়ে সতর্কবার্তা চোট কাটিয়ে কিউই শিবিরে ফিরল পেস ত্রয়ী: ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরে শক্তিশালী নিউজিল্যান্ড ভূ-অভ্যন্তরে লুকিয়ে আছে অকল্পনীয় মহাসমুদ্র: বদলে যাচ্ছে পৃথিবীর সৃষ্টির ইতিহাস খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই: এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পুনরায় গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া: নির্মাণাধীন শলুয়া কম্পোস্ট প্লান্ট পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর রাতে সিসি ক্যামেরা ঢেকে তেল সরানোর ধুম: জিরোপয়েন্টে শিকদার ফিলিং স্টেশনে রহস্যময় কাণ্ড মোবাইল প্রেমের করুণ পরিণতি: কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে এসে বিষপানে প্রাণ হারালেন নোয়াখালীর যুবক

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
Spread the love

 

এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা।
দীর্ঘ সময় ধরে একটি বেসরকারি রেডিও স্টেশনে কর্মরত ছিলেন শামস সুমন। পাশাপাশি অভিনয় জগতেও নিয়মিত কাজ করেছেন তিনি। সর্বশেষ তাকে মিশন এক্সট্রিম সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছবিটি যৌথভাবে পরিচালনা করেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
এর আগে ২০০৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা এই গুণী অভিনেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

More News Of This Category
© All rights reserved © 2025