
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর মাননীয় প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু নির্মাণাধীন শলুয়া কম্পোস্ট প্লান্ট পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন এবং আধুনিক ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, এই কম্পোস্ট প্লান্ট চালু হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।