1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই: এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পুনরায় গ্রেপ্তার ২ - khulnarprotichchobi
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৪৪|
শিরোনামঃ
ভালোবাসার জয়: স্বামী ড্রাইভার, স্ত্রী হেলপার—একসাথে পথে জীবন সংগ্রাম জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্তের অভিযোগ, রাজপথে থাকার হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির ফকির লালন শাহের আখড়াবাড়ি: লোকজ সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য বাতিঘর মাথায় সামান্য আঘাতও হতে পারে প্রাণঘাতী: ‘সাবডিউরাল হেমাটোমা’ নিয়ে সতর্কবার্তা চোট কাটিয়ে কিউই শিবিরে ফিরল পেস ত্রয়ী: ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরে শক্তিশালী নিউজিল্যান্ড ভূ-অভ্যন্তরে লুকিয়ে আছে অকল্পনীয় মহাসমুদ্র: বদলে যাচ্ছে পৃথিবীর সৃষ্টির ইতিহাস খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই: এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পুনরায় গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া: নির্মাণাধীন শলুয়া কম্পোস্ট প্লান্ট পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর রাতে সিসি ক্যামেরা ঢেকে তেল সরানোর ধুম: জিরোপয়েন্টে শিকদার ফিলিং স্টেশনে রহস্যময় কাণ্ড মোবাইল প্রেমের করুণ পরিণতি: কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে এসে বিষপানে প্রাণ হারালেন নোয়াখালীর যুবক

খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই: এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পুনরায় গ্রেপ্তার ২

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় একটি চুরির মামলার আসামিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আসামি ছিনতাই ও পুলিশের ওপর অতর্কিত আক্রমণের এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। তবে ঘটনার মাত্র এক ঘণ্টার মাথায় পুলিশি তৎপরতায় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া মূল আসামি বিপ্লব হাওলাদারকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগে সুজন নামের আরও এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় একটি রিকশার ব্যাটারি চুরির মামলাকে কেন্দ্র করে। পুলিশ জানায়, খালিশপুর থানাধীন মদিনাবাদ এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে বিপ্লব হাওলাদার পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি স্থানীয় হাফিজ নামের এক ব্যক্তির রিকশা ভাড়ায় চালাতেন, কিন্তু এক পর্যায়ে রিকশার ব্যাটারি খুলে চুরি করে বিক্রি করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী হাফিজ থানায় মামলা করলে বিপ্লব দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টেডিয়ামের বিপরীত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে চুরি হওয়া ব্যাটারি উদ্ধারের জন্য তাকে নিয়ে অভিযানে বের হলে স্টেডিয়াম এলাকায় ওত পেতে থাকা ব্যাটারি চুর চক্রের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

আচমকা এই হামলায় খালিশপুর থানার এএসআই মোল্লা তরিকুল ইসলাম ও এএসআই জাহিদুল আলম গুরুতর আহত হন। হামলাকারীরা ধস্তাধস্তির এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই বিপ্লবকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পরপরই পুরো এলাকায় রুদ্ধশ্বাস অভিযান শুরু করে পুলিশ। চারদিকে নাকা চেকিং ও তল্লাশি চালিয়ে রাত ৯টার দিকে স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকা থেকে পলাতক বিপ্লবকে পুনরায় শিকলবন্দি করা হয়। একই সাথে পুলিশের ওপর সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগে সুজন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে নতুন করে মামলার প্রস্তুতি চলছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অপরাধী চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরীর জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ প্রশাসন।

More News Of This Category
© All rights reserved © 2025