
গল্পের মতো শোনালেও এটি বাস্তব। ভালোবেসে বিয়ে করা এক দম্পতি এখন একসাথেই কাজ করছেন ট্রাকে—স্বামী ড্রাইভার আর স্ত্রী হেলপার হিসেবে।
জানা গেছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের এই দম্পতি জীবনের পাশাপাশি পেশার পথও একসাথে বেছে নিয়েছেন। স্বামী ট্রাক চালক হওয়ায় একজন হেলপারের প্রয়োজন হয়, আর সেই দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন তার স্ত্রী।
সম্প্রতি তারা মালামাল নিয়ে বেনাপোল স্থলবন্দরে আসেন। সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষ, যা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের কাছেও।
দম্পতির এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে ভালোবাসা ও পারস্পরিক সহায়তার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
সংগ্রামময় জীবনে একে অপরের পাশে থেকে এগিয়ে যাওয়ার এই গল্প যেন মনে করিয়ে দেয়—ভালোবাসা থাকলে সবই সম্ভব।