খুলনা: দৌলতপুর-পাবলা সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানটি সম্প্রতি আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তৃতায় বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা আয়োজনকে আরও উজ্জ্বল ও উৎসাহব্যাঞ্জক করেছে।