1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:৩৮|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
Spread the love

 

খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে গণঅধিকার পরিষদ, খুলনা মহানগর শাখা ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ নতুন প্রশাসকের সফল কর্মমেয়াদ কামনা করেন এবং খুলনার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রাজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি সাব্বির রহমান শুভ এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক। এছাড়াও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, খুলনা বারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পি নেতৃবৃন্দের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন জেলা পরিষদ গঠনে তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025