1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
স্বাধীনতা পুরস্কার পেয়ে দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:২৪|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

স্বাধীনতা পুরস্কার পেয়ে দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
Spread the love

 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশন-এ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি পরিচালনা ও উপস্থাপনার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।
তিনি লেখেন, “এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন, পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনও অনুষ্ঠান করেননি। দায়বদ্ধতা থেকেই কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। এই স্বীকৃতি তাকে আগামীতেও কাজের প্রতি আরও অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025