ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিলকিস জাহান রিমি। রবিবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন তিনি। এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি দীর্ঘদিন ধরে প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতায় বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।