1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সুজিত বাছাড়
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি : সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

২০ এ্রপ্রিল ২০২৬ সোমবার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ সময় দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী স্থানীয় ইউপি সদস্য ও জেলেদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি জেলেদের বর্তমান পরিস্থিতি, সরকারি সহায়তা কার্যক্রম এবং নিষেধাজ্ঞার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে এই ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় জেলেদের বিকল্প সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করছে সরকার।

এ সময় উপস্থিত ইউপি সদস্যরা জেলেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সহায়তা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

উপস্থিত জেলেরা খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলেরা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025