1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দারিদ্র্য বিমোচনে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিল কেসিসি - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দারিদ্র্য বিমোচনে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিল কেসিসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
Spread the love

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
দরিদ্র জনগোষ্ঠীর আয়বৃদ্ধি ও নারীদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এরই অংশ হিসেবে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে নগরীর নিরালা আবাসিক এলাকায় বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ১৪ জন নারীর হাতে ১৪টি সেলাই মেশিন তুলে দেন।
অনুষ্ঠানে তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং পাইলট ভিত্তিতে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডের নারীদের এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজেরা আয় করতে সক্ষম হবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে পাবে। এ ধরনের জনহিতকর উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।
আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, জেলা উপআঞ্চলিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং কেসিসির সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সহকারী পরিচালক বনশ্রী ভান্ডারী।
অনুষ্ঠানে বক্তারা নারীদের দক্ষতা উন্নয়ন ও আয়মুখী কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

More News Of This Category
© All rights reserved © 2025