1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৪৮|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
Spread the love

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী সকল অবসর সুবিধা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ড. এ এফ এম মাসুম রব্বানী (পুলিশ স্টাফ কলেজ, ঢাকা), মো. সাখাওয়াত হোসেন (ট্যুরিস্ট পুলিশ), মহা. আশরাফুজ্জামান (পিটিসি, রংপুর—বর্তমানে পলাতক), এ জেড এম নাফিউল ইসলাম (এন্টি টেররিজম ইউনিট), মোহাম্মদ আবুল ফয়েজ (নৌ পুলিশ), মো. মনিরুল ইসলাম (এন্টি টেররিজম ইউনিট), মাহফুজুর রহমান (পুলিশ অধিদফতর, ঢাকা—টিআর), মো. মুনিবুর রহমান (এপিবিএন হেডকোয়ার্টার্স), মো. ইকবাল হোসেন (ওএসডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়), শামীমা বেগম (পুলিশ অধিদফতর), মো. আবু কালাম সিদ্দিক (শিল্পাঞ্চল পুলিশ), মো. আমিনুল ইসলাম (পুলিশ টেলিকম) এবং সালমা বেগম (এপিবিএন, পার্বত্য জেলাসমূহ)।

More News Of This Category
© All rights reserved © 2025