সুজিত বাছাড়,
খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস সদস্য ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
পরে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সুজন দাস গুপ্ত বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্টি সচেতনতা, মাতৃ ও শিশুপুষ্টি এবং নিরাপদ খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
আগামী ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।