1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে একাত্মতা - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৩৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে একাত্মতা

আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন

দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান -এ হামলা ও সাংবাদিকদের হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিক ও গণমাধ্যমকর্মীরা। তারা বলেছেন, প্রেসক্লাবের মতো পেশাজীবী প্রতিষ্ঠানে হামলা হলে সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

সোমবার (২৭ এপ্রিল) প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। রবিবার প্রেসক্লাবে দুর্বৃত্তদের অনাধিকার প্রবেশ, সভাপতি প্রার্থীকে হুমকি এবং সাধারণ সম্পাদক প্রার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের চিহ্নিত ব্যক্তিরা প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি প্রার্থী ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারকে খোঁজাখুঁজি ও হুমকি দেয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী ও ‘সময়ের খবর’-এর সম্পাদক তরিকুল ইসলামকে লাঞ্ছিত ও গালিগালাজ করা হয়, যা আসন্ন নির্বাচনকে হুমকির মুখে ফেলেছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেন।

More News Of This Category
© All rights reserved © 2025