খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিক এবং দৈনিক দিনকালের খুলনা অফিস প্রধান সৈয়দ ঈসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
স্মরণসভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকতায় তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।