নিজস্ব প্রতিবেদক, খুলনা
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আতিয়ার পারভেজ খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিধিমালা অনুযায়ী জেলা পর্যায়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে দায়িত্ব পান আতিয়ার পারভেজ।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি জেলার সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।