1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: রকিবুল ইসলাম বকুল - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:২৫|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: রকিবুল ইসলাম বকুল

আল মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
Spread the love

খুলনা প্রতিনিধি :
মো: আল-মাহফুজ শাওন

খুলনার তরুণ সমাজকে দক্ষ, মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী এর স্বপ্নের কথা তুলে ধরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় চালিকাশক্তি হলো এ দেশের তরুণ সমাজ। তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে যুবকরা সুশিক্ষিত, মানবিক গুণসম্পন্ন ও প্রযুক্তিতে দক্ষ হয়ে মেধার জোরে বিশ্ব দরবারে দেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।

শনিবার (১৬ মে) সকালে প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের এই আয়োজন কোনো সাধারণ ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি মাদক, হতাশা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক শক্তিশালী সামাজিক আন্দোলন। বর্তমান সময়ে নানা অপশক্তি যখন যুবসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তখন খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধের মাধ্যম।

তিনি আরও বলেন, একটি ফুটবল মাঠ একজন তরুণকে মাদকের অন্ধকার গলি থেকে আলোর জগতে ফিরিয়ে আনতে পারে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দেশপ্রেম গড়ে তোলে। তাই তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশে সরকার ক্রীড়াবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিশু-কিশোর, ক্রীড়াবিদ, অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে পুরো কমপ্লেক্স প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্রীড়া প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম ক্রীড়াবিদ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025