1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেসিসি প্রশাসকের আশ্বাসে সুর নরম, খুলনায় পাট শ্রমিকদের ৫ দিনের আন্দোলন স্থগিত - khulnarprotichchobi
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৩৮|
শিরোনামঃ
দিঘলিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ই শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ডেরায় যৌথ বাহিনীর হানা, ভাই জনি গ্রেপ্তার বিভ্রাটের ধাক্কা সামলে ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক ও মেসেঞ্জার, ভোগান্তিতে খুলনাসহ সারা দেশের ব্যবহারকারীরা কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ্ব যোগাসনে খুলনার কৃতি সন্তান মামুনের অনন্য সাফল্য খুলনায় ৯ বছরের শিশু রায়হান সিনহা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় অপরাধ বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে কেএমপি থেকে বদলি

কেসিসি প্রশাসকের আশ্বাসে সুর নরম, খুলনায় পাট শ্রমিকদের ৫ দিনের আন্দোলন স্থগিত

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
Spread the love

 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর ইতিবাচক আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে দীর্ঘ পাঁচ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন খুলনার পাট শ্রমিকেরা। দেশের কাঁচা পাট বিদেশে রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৯ মে থেকে খুলনা মহানগরীর দৌলতপুরে অবস্থিত বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা। আজ রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কেসিসি প্রশাসক আন্দোলনস্থলে সশরীরে উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টা থেকেই শ্রমিকেরা দৌলতপুরের আন্দোলনস্থলে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এতে ওই এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সরাসরি সেখানে ছুটে যান এবং আন্দোলনরত সাধারণ শ্রমিকসহ বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলোচনা করেন। এ সময় তিনি শ্রমিকদের জানান যে, কাঁচা পাট রপ্তানি পুনরায় চালু এবং দেশের বন্ধ থাকা জুট মিলগুলো খুলে দেওয়ার বিষয়ে দেশের শীর্ষ পর্যায়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নিজেই খুব দ্রুত এই সংকটের একটি টেকসই ও শ্রমিকবান্ধব সমাধান দেবেন— প্রশাসকের এমন সুনির্দিষ্ট আশ্বাসের ওপর আস্থা রেখে শ্রমিকেরা তাদের চলমান কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেন।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের অর্থনীতি এবং লক্ষাধিক শ্রমিকের জীবন-জীবিকা এই পাট শিল্পের সাথে জড়িত। কাঁচা পাট রপ্তানি বন্ধের ফলে যে অচলাবস্থা তৈরি হয়েছে এবং পাটকলগুলো বন্ধ থাকায় শ্রমিকেরা যেভাবে মানবেতর জীবনযাপন করছেন, তা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। শ্রমিকদের বাঁচিয়ে রাখতে এবং এই শিল্পকে সচল করতে সরকার অত্যন্ত আন্তরিক। খুব দ্রুতই এ ব্যাপারে সুনির্দিষ্ট ও ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসকের এমন দায়িত্বশীল ভূমিকার পর শ্রমিক নেতারা জানান, তারা জনভোগান্তি এড়াতে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আন্দোলন স্থগিত করছেন, তবে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা পুনরায় রাজপথে নামতে বাধ্য হবেন।

More News Of This Category
© All rights reserved © 2025