সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি
খুলনার -এর সেনহাটী ইউনিয়নে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন ২০২৬) সকালে সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রাম থেকে শুরু হয়ে কাটাবন পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া র্যালিতে শত শত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে আয়োজিত এ কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
র্যালিটি চন্দনীমহল গ্রাম থেকে যাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাটাবনে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ, মানবপ্রেম, ত্যাগ ও সেবামূলক কর্মকাণ্ডের বাণী প্রচার করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিরোধান উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -এর সভাপতি সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং অসংখ্য ভক্তবৃন্দ।
আয়োজকরা জানান, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ত্যাগ, মানবপ্রেম ও ধর্মীয় আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও এ তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে। তারা বলেন, মানুষের কল্যাণ, সহমর্মিতা ও মানবসেবার যে শিক্ষা লোকনাথ ব্রহ্মচারী দিয়ে গেছেন, তা সমাজে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে র্যালি ও তিরোধান উৎসবের কর্মসূচি সম্পন্ন হয়।