1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেডিএ’র চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা - khulnarprotichchobi
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৫:২২|
শিরোনামঃ
বিশ্বকাপের উন্মাদনায় রাত জাগছেন? খেলা দেখার পাশাপাশি ঘুম ঠিক রাখার চিকিৎসকের দাওয়াই ডিজিটাল নিরাপত্তায় গুগলের বিশেষ ফিচার: সার্চ ইঞ্জিন থেকে আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার সহজ উপায় বিশ্বকাপ ফুটবলের আড়ালে সাইবার প্রতারণার জাল: ফিফার ভুয়া ওয়েবসাইট নিয়ে এফবিআইয়ের সতর্কবার্তা মহাত্মা গান্ধীর ‘মীরাবাঈ’ ও খুলনার গর্ব: ভজনসম্রাজ্ঞী যূথিকা রায়ের কালজয়ী জীবনগাথা ঐতিহ্য আর ইতিহাসের অনন্য মেলবন্ধন: ভৈরব ও পশুর তীরের প্রাচীন জনপদ খুলনার সেনহাটি দেশের অন্যতম চিত্রগ্রাহক তৈয়ব রহমান আর নেই গৃহপরিচারিকাকে নির্যাতন: খুলনায় পুলিশ দম্পতি কারাগারে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত কুমিরের আক্রমণে সুন্দরবনে নারী জেলে নিহত খুলনাসহ কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে কেডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খুলনা নগরীর সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, “খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।”

তিনি আরও বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, আধুনিক অবকাঠামো নির্মাণ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।

মনা বলেন, একটি আধুনিক নগর গঠনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খুলনাবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

নবনিযুক্ত চেয়ারম্যান খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে দেশের অন্যতম আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শহরের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

More News Of This Category
© All rights reserved © 2025