1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় বাসসহ ত্রিমুখী সংঘর্ষ, মহাসড়কে তীব্র যানজট - khulnarprotichchobi
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৪:৫৫|
শিরোনামঃ
মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

খুলনায় বাসসহ ত্রিমুখী সংঘর্ষ, মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
Spread the love

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা এলাকায় এক ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ ১৭ই জুন সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা নামক স্থানে সরকারি বিএল কলেজের একটি বাস, একটি জ্বালানি তেলবাহী ট্যাংক লরি এবং অপর একটি যাত্রীবাহী বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সকালের ব্যস্ততম সময়ে মহাসড়কে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পণ্য ও যাত্রী পরিবহনের ব্যস্ততার মধ্যে ফুলতলার যুগ্নিপাশা এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিএল কলেজের বাস, একটি জ্বালানি ট্যাংক লরি এবং অপর একটি যাত্রীবাহী বাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দ এতটাই বিকট ছিল যে আশেপাশের বাসিন্দারা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত বাড়ান। সকালের পিক-আওয়ারে এই দুর্ঘটনার পর খুলনা-যশোর মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025