1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কুমিরের আক্রমণে সুন্দরবনে নারী জেলে নিহত - khulnarprotichchobi
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩৪|
শিরোনামঃ
সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ জেলা রেজিস্ট্রি অফিস: বহুতল ভবন নির্মাণ ও দুর্নীতিমুক্ত সেবার দাবি কেডিএ চেয়ারম্যানের জাতীয় পর্যায়ে সেনহাটির গৌরব: ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ সাফল্য পেয়ে সংবর্ধিত ঐশী ও ইভা ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও পুলিশ কল্যাণে জোর দিলেন রেঞ্জ ডিআইজি সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হককে খুলনা মহানগর বিএনপির ফুলেল শুভেচ্ছা খুলনা মহানগর ছাত্রদলের নামে অপপ্রচারের প্রতিবাদ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির ৩ সদস্য আটক দাকোপে জেলা পরিষদের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নে নতুন কর্মসূচি সোনাডাঙ্গা সোলার পার্কে রোটারি ক্লাব অব ফ্রন্টলাইনার্স খুলনার বৃক্ষরোপণ কপিলমুনিতে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারী

কুমিরের আক্রমণে সুন্দরবনে নারী জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
Spread the love

মোংলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলার সুন্দরবন এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম নামে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের জয়মনি এলাকার শেলা নদীতে মাছের পোনা ধরার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বনবিভাগ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে শেলা নদীর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় জাল টেনে মাছের পোনা সংগ্রহ করছিলেন সেলিনা বেগম। এ সময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। হঠাৎ নদী থেকে উঠে আসা একটি কুমির তাকে আক্রমণ করে পানির মধ্যে টেনে নিয়ে যায়।
সঙ্গে থাকা অপর দুই জেলে দ্রুত জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করে সেলিনাকে উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে কুমিরটি তাকে ছেড়ে দিলে তারা সেলিনাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, কুমিরের আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সেলিনা বেগমের মৃত্যু হয়েছে।
নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবন সংলগ্ন নদী ও খালে মাছ আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বন বিভাগ জেলেদের আরও সতর্কতার সঙ্গে নদীতে কাজ করার আহ্বান জানিয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025