
মা হচ্ছেন সন্তানের জীবনের প্রথম শিক্ষক। একজন শিক্ষার্থীর শিক্ষা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। এই উপলব্ধিকে সামনে রেখে আজ ১৭ জুন ২০২৬ খ্রি. বেলা ১১টায় সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে “মা সমাবেশ–২০২৬” অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুজন দাশ গুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম. সিদ্দিক-উজ-জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু এবং অভিভাবক সদস্য সৈয়দ রাশেদুজ্জামান।
মায়েদের প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন ফারজানা ইয়াসমিন রূবা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীদের স্নেহময়ী মায়েরা।
অনুষ্ঠানের এক গৌরবময় মুহূর্তে প্রধান অতিথি মহোদয় এসএসসি–২০২৫ পরীক্ষায় জিপিএ–৫ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থী নাঈমা হাসান তন্দ্রা ও জান্নাতুল ফেরদৌস জয়ীতার মায়েদের “গর্বিত মা” সম্মাননা স্মারক প্রদান করেন।
সফল এই আয়োজনের মাধ্যমে মা, শিক্ষক ও বিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মা সমাবেশ -২০২৬ স্মরণীয় করে রাখতে বিদ্যালয় সবুজ চত্বরে ১টি শিউলি ও ১টি জবা ফুলের চারা রোপণ করা হয়।