ভেড়ামারার বিশিষ্ট সাংবাদিক শাহ জামালের পিতা আতিয়ার রহমান মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ১টা ৩০ মিনিটে ভেড়ামারা উপজেলার ফারাকপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন সদালাপী, ধর্মপ্রাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
এদিকে, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন সাংবাদিক শাহ জামাল। প্রবাসে অবস্থানকালে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে তিনি গভীর শোকাহত হন।
শোক সংবাদ ভেড়ামারা প্রেস ক্লাবে পৌঁছালে রোববার সন্ধ্যায় প্রেস ক্লাবের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর মধ্যে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।