1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
অগ্নিকাণ্ডের ধাক্কা কাটিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অপারেশন শুরু। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:০২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

অগ্নিকাণ্ডের ধাক্কা কাটিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অপারেশন শুরু।

আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চিকিৎসাসেবা। গত শনিবার থেকে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) চালু হওয়ার পর মঙ্গলবার (১ জুলাই) থেকে পুনরায় ইনডোরে রোগী ভর্তি ও অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে।

হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. শহিদুল ইসলাম শামীম জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও রোগীদের চিকিৎসাসেবা দিতে পারছেন, যা একজন চিকিৎসক হিসেবে তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও তৃপ্তির বিষয়।

অপারেশন কার্যক্রম পুনরায় শুরুর প্রথম দিনেই ১৭ বছর বয়সী এক রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। রোগীটি ডান পাশের ৭ নম্বর দাঁত (সেকেন্ড মোলার) অপসারণের জন্য হাসপাতালে আসে। এর আগে অন্য একটি প্রতিষ্ঠানে দাঁতটি অপসারণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরবর্তীতে এক্স-রে পরীক্ষায় দাঁতের আশপাশে একটি সিস্ট (Cyst) শনাক্ত হয়। মঙ্গলবার সফলভাবে সিস্ট অপসারণের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে রোগী সুস্থ রয়েছে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক।

ডা. শহিদুল ইসলাম শামীম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, কঠিন সময় অতিক্রম করে আবারও রোগীদের সেবা দিতে পারা তাঁর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগ ও সেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।

এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

More News Of This Category
© All rights reserved © 2025